ঢাকা শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

Popular Bangla Online News Portal

ঐশ্বর্য


Abul Bashar Howlader
১২:৪১ - শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
ঐশ্বর্য

ঐশ্বর্য 


আবুল বাশার হাওলাদার 

জীবনের একটি ক্ষণও মসৃণ নয়
একটি সূক্ষ্ণ মুহূর্তও সুন্দর নয়, আবার অসুন্দরও নয়
জীবন শুধু একটি অধ্যায় নয়,  অনেক  অনেক অধ্যায়ের প্রেম বিরহের সমষ্টি।
যখন প্রিয়ার চোখে মহান হয়ে উঠি, অতি প্রিয় একজন মানুষ রূপে উদ্ভাসিত হই,
মনে হয় পৃথিবী আর আমি শ্রেষ্ঠত্বের শিখরে উঠে গেছি
কখনো কল্পনায়ও ভাবিনি পৃথিবী এত রহস্যে ঘেরা কোনো অদ্ভূত গ্রহ
নক্ষত্ররা মিটি মিটি করে বিশালত্ব নিয়ে
পৃথিবীর মানুষ কেউ বোঝে কেউ বোঝে না ওখানে কী হচ্ছে 
শুধু এই জগতের বিশালত্ব সুখের মহিমা আর কষ্টের একটি জীবনকে বোঝে
যখন বিতর্কিত কোনো প্রেমকাহিনির কলঙ্ক নিয়ে জীবন সংকটময় হয়ে ওঠে
তারপরও ভালোবাসা টিকে থাকে,  টিকিয়ে রাখার চর্চা চলে, তারপর-- সেই স্বপ্ন, বেঁচে থাকার আশা, জীবনযুদ্ধ আর জীবনের ঐশ্বর্য 
তাসের ঘরের মতো যদি ভেঙে যায় মুহূর্তের মধ্যে 
আবার জীবনাবসান হয় এক রহস্যের জালে জড়িয়ে 
এক বীভৎস কাহিনির জন্ম দেয় 
কৌতূহল, শঙ্কা সৃষ্টি হয় মানুষের মাঝে
কাহিনির পর কাহিনি প্রশ্নবিদ্ধ করে শ্রেষ্ঠ মানুষগুলোর জীবন নিয়ে
আবারও সেই ছোট্ট গ্রহটি বিষাক্ত হয়ে ওঠে
বাসযোগ্যতা হারায়।
মানুষের জৈবিক তাড়না এত নিচে নিয়ে যেতে পারে, এতটা ভয়ংকর হতে পারে,  ভাবা যায় না।
ভালোবাসা যখন তুঙ্গে থাকে আবেগের চূড়ায় থাকে তখন মানুষের স্বাভাবিক জীবন অস্বাভাবিক হয়ে ওঠে
রাষ্ট্র সমাজ পরিবার তিক্ত হয়ে যায়
চারদিকে অস্বস্তি সৃষ্টি হয়
সমাজ উত্তপ্ত হয়ে ওঠে
মৃত্যু ঘটে নাটকের কেন্দ্রীয় চরিত্রের মানুষটির 
অস্থির হয়ে ওঠে সমাজজীবন 
এটাই প্রকৃতির স্বাভাবিক গতি!

সর্বশেষ - অন্যান্য

সর্বোচ্চ পঠিত - অন্যান্য