প্রত্যাখ্যান করা তেল এশিয়ায় পাঠাচ্ছে রাশিয়া
ইউরোপীয় দেশগুলোর প্রত্যাখ্যান করা তেল এশিয়া এবং অন্যান্য অঞ্চলে পাঠাবে রাশিয়া। বৃহস্পতিবার রুশ উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এই ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি ইউরোপকে সতর্ক করে দিয়ে বলেছেন, তেলের বিকল্প সরবরাহ খুঁজে বের করতে হবে ইউরোপকে; যা আরও ব্যয়বহুল হতে পারে।