নেত্রকোণার দুর্গাপুরে পর্যটকদের ভিড়
পাহাড়ি নদী সোমেশ্বরী। নদীর তীর ঘেঁষেই গড়ে উঠেছে ভারতীয় সীমান্ত সংলগ্ন নেত্রকোণার দুর্গাপুর উপজেলা। পাহাড়, নদী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত উপজেলাটি যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। এখানে রয়েছে বিশিরিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচালাল একাডেমি, রাণীখং মিশন ও সাদা মাটির পাহাড়সহ বেশ কয়েকটি দর্শনীয় স্থান।