গাইবান্ধায় তেলের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
গাইবান্ধায় অবৈধভাবে অতিরিক্ত মূল্যে ভোজ্য তেল বিক্রির প্রস্তাব, পূর্বের ক্রয় করা ভোজ্য তেল দোকানে না রেখে গুদামে মজুত ও অধিক মুনাফার আশায় প্যাকেট(বোতলজাত) তেল খুলে খোলা বাজারে বিক্রি এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির দায়ে ৫ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।