ঝড়ে ছাউনি উড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে পাঠদান
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কালবৈশাখী ঝড়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের টিনের ছাউনি উড়ে গেছে। শিক্ষা কার্যক্রম সচল রাখতে খোলা আকাশের নিচেই পাঠদান করছেন শিক্ষকরা। উপজেলার রহনপুর পৌর এলাকার বহিপাড়া উচ্চ বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে।