কথা দিয়েছিল দশ টাকা, আজকে চাল ৭০ টাকা কেজি-হাফিজ
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করছে এই সরকার। দুর্নীতির উৎসব করছে তারা। দেশে ভোটের অধিকার নেই। এ অধিকারের জন্য জনগণকে রাস্তায় নামতে হবে। আজকে সাহসী বীর মুক্তিযোদ্ধাদের নাম তালিকায় নেই।