মেসেজে ও ভিডিও কলে আপত্তিকর ছবি দেখতে চান প্রধান শিক্ষক
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুঃখী রাম ঢালীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন দশম শ্রেণির এক ছাত্রী। এ ঘটনায় মঙ্গলবার (১৭ মে) সকাল ১০টার দিকে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই স্কুলছাত্রী।