শীতলক্ষ্যায় লঞ্চডুবি : নৌপথ নিরাপদ হবে কবে?
রাজন ভট্টাচার্য: সুগন্ধার পাড়ে আহাজারি থামতে না থামতেই আবারও শীতলক্ষ্যার তীরে স্বজনহারা মানুষের আর্তনাদ। ফের নৌ দুর্ঘটনা। ২০ মার্চ কার্গো জাহাজ এমভি রুপসীর ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে মুন্সিগঞ্জগামী এম এল আফসার উদ্দিন লঞ্চটি ডুবে যায়। জাহাজটি লঞ্চটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।