ছবি: অনলাইন থেকে সংগৃহীত
আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, অপেক্ষায় ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক | ৩১ অক্টোবর ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার প্রকাশিত হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কথা রয়েছে। ফলাফলের অপেক্ষায় রয়েছেন দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে নিবন্ধিত ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী।
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন।
ওয়েবসাইট- এর মাধ্যমে ফল জানা যাবে-
https://www.educationboardresults.gov.bd
https://eduboardresults.gov.bd
ফল প্রকাশের পরপরই পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
এসএমএসে ফল জানার নিয়ম
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—
HSC DHA 123456 2026
এরপর ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এখানে DHA-এর জায়গায় নিজ নিজ শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর ব্যবহার করতে হবে।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন
প্রকাশিত ফলাফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে।
পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা
এইচএসসি ও সমমানের ফলাফল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পরবর্তী ধাপ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফল প্রকাশকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।
উল্লেখ্য, ফল প্রকাশের নির্ধারিত সময় সকাল ১১টা। ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান, পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা এবং বোর্ডভিত্তিক ফলাফল প্রকাশের পর হালনাগাদ করা হবে।