মাঠের ক্রিকেটেও বাংলাদেশের জন্য বর্তমান বাস্তবতাটা কঠিন। ওয়ানডের ব্যাটিংটা বাংলাদেশের জন্য অনেক দিন ধরেই দুশ্চিন্তার। কাজটা আরও কঠিন হয়ে যায় রান তাড়া করতে নামলে। গত তিন বছরে ১৫ বার দুই শর বেশি রান তাড়া করতে নেমে বাংলাদেশ সফল হয়েছে মাত্র চারবার। এখনকার ক্রিকেটে যেখানে তিন শ রানই তাড়া হয় নিয়মিত, সেখানে কি না বাংলাদেশ দুই শ রানই তাড়া করতে পারছে না! বলা বাহুল্য, এই সংকটের মূলে মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে গত তিন বছরে ওয়ানডেতে বাংলাদেশের চেয়ে মিডল অর্ডারে কম গড়ে রান করেছে শুধু জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ড। মিডল অর্ডারের এই দুঃসময়ে মাঝের ওভারগুলোতে বাংলাদেশের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন রশিদ খান।
মাঠের ক্রিকেটেও বাংলাদেশের জন্য বর্তমান বাস্তবতাটা কঠিন। ওয়ানডের ব্যাটিংটা বাংলাদেশের জন্য অনেক দিন ধরেই দুশ্চিন্তার। কাজটা আরও কঠিন হয়ে যায় রান তাড়া করতে নামলে। গত তিন বছরে ১৫ বার দুই শর বেশি রান তাড়া করতে নেমে বাংলাদেশ সফল হয়েছে মাত্র চারবার। এখনকার ক্রিকেটে যেখানে তিন শ রানই তাড়া হয় নিয়মিত, সেখানে কি না বাংলাদেশ দুই শ রানই তাড়া করতে পারছে না!
বলা বাহুল্য, এই সংকটের মূলে মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে গত তিন বছরে ওয়ানডেতে বাংলাদেশের চেয়ে মিডল অর্ডারে কম গড়ে রান করেছে শুধু জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ড। মিডল অর্ডারের এই দুঃসময়ে মাঝের ওভারগুলোতে বাংলাদেশের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন রশিদ খান।