ঢাকা বুধবার, অক্টোবর ২১, ২০২৬

Popular Bangla Online News Portal

চট্টগ্রামে দুই মাদক কারবারি গ্রেপ্তার


নিউজ ডেস্ক
৩:৩৯ - বুধবার, মে ১৮, ২০২২
চট্টগ্রামে দুই মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামে হামিদ হোসেন ও ফারুক নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮৫ গ্রাম আইসসহ (ক্রিস্টাল মেথ) জব্দ করা হয়। জব্দ করা আইসের আনুমানিক মূল্য সাড়ে ১৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ( ১৭ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হামিদ কক্সবাজারের টেকনাফের মধ্যম হ্নীলা এলাকার ও ফারুক চট্টগ্রামের বাদামতল এলাকার বাসিন্দা। বুধবার (১৮ মে) চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চান্দগাঁও থানার খাজা রোডের বাদামতল এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের তল্লাশি করে ১৮৫ গ্রাম আইস পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা। তিনি বলেন, আসামিরা দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে আইস সংগ্রহ করে থাকে। পরে সেগুলো চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।