মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট থেকে সম্প্রতি তোলা মাখন ফুলের ছবি
প্রায় পাঁচ বছরের ব্যবধানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে দ্বিতীয়বার যাওয়া হলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানটি ঐতিহাসিকভাবেও গুরুত্বপূর্ণ। স্বাধীনতাপূর্ব সময়ে প্রায় ১৭ মাস বঙ্গবন্ধু পাকিস্তান চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এ সময় তিনি দেশের চা–শিল্পের সমৃদ্ধির জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৫৬ সালে আওয়ামী লীগের যে মন্ত্রিসভা গঠিত হয়, তাতে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী হিসেবে শেখ মুজিবুর রহমান নিয়োগ পান। তখন তাঁর সঙ্গে চা-শিল্পের ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে।
কিছুদিন পর সাংগঠনিক কাজ করার জন্য তিনি মন্ত্রিসভা ত্যাগ করলেও ১৯৫৭ সালের জুন থেকে ১৯৫৮ সালের অক্টোবর পর্যন্ত পাকিস্তান চা-বোর্ডের চেয়ারম্যান ছিলেন তিনি। প্রথমবারই সেখানে গিয়ে এসব তথ্য জেনেছি। দেখেছি তাঁর ব্যবহৃত চেয়ারটিও।