ঢাকা বুধবার, অক্টোবর ২১, ২০২৬

Popular Bangla Online News Portal

এসএসসি পরীক্ষা আগস্টে এইচএসসি অক্টোবরে


super admin
৯:৪০ - শুক্রবার, জুলাই ১৫, ২০২২
এসএসসি পরীক্ষা  আগস্টে এইচএসসি অক্টোবরে

বন্যার কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে আগস্টে নেওয়া হয়েছে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে অক্টোবরে শুরুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সবকিছু ঠিক থাকলে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ছিল আগস্টে। শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষা যদি আগস্টের প্রথম সপ্তাহে শুরু হলে, এইচএসসি পরীক্ষা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে শুরুর সম্ভাবনা আছে। কারণ, এই দুই পরীক্ষার মধ্যে দুই মাসের বিরতির দরকার হয়। এতে এসএসসি ও এইএসসির মাঝে দুই মাসের যে বিরতির প্রয়োজন সেটি সম্ভব হবে।

এদিকে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামী রোববার দুপুর একটায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হবে।


চলতি বছরের এসএসসি ও এইচএসসির পূর্বের সম্ভাব্য তারিখ অনুযায়ী, এসএসসি পরীক্ষা হবে আগামী ১৯শে জুন এবং এইচএসসি পরীক্ষা হবে ২২শে আগস্ট। তবে পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য তারিখের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এদিকে দেশে বন্যা পরিস্থিতির কারণে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ব ঘোষণা অনুযায়ী জুলাই মাসে আয়োজন সম্ভব হয়নি। এ পরীক্ষাটি আগস্টে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। আন্তশিক্ষা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।