রাজশাহীর রাজাবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে চারদিকে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এদিকে ঘটনা জানাজানির পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. মশিউর রহমান বিষয়টি সরেজমিনে তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছেন।
নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি মো.আবুল বাশার হাওলাদার, সিনিয়র সহসভাপতি প্রিন্সিপাল জাহাঙ্গীর খান, মহাসচিব জসিম উদ্দিন সিকদার, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মহাসচিব মোহাম্মদ জাহাঙ্গীর, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সভাপতি প্রিন্সিপাল বজলুর রহমান মিয়া, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি সাইদুল হাসান সেলিম প্রমুখ।