ঢাকা মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

Popular bangla online news portal

কর্নেল অলির জন্মদিনে মোদির শুভেচ্ছা


super admin
১:৩৫ - মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২
কর্নেল অলির জন্মদিনে মোদির শুভেচ্ছা

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রবিবার (১৩ মার্চ) এক ই-মেইল বার্তায় মোদি তাকে এ শুভেচ্ছা জানান। এলডিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার প্যাডে পাঠানো এক বার্তায় বলেন, ‘পিয় ড. কর্নেল অলি আহমদ, শুভ জন্মদিন। এ বছরটিতেও তোমার জীবন সুখ ও সাফল্যে ভরে উঠুক। নরেন্দ্র মোদি।’

এর আগে ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ সালেও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

একুশে সংবাদ/রা