বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ম থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে সম্পন্ন করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে ১–১২তম নিবন্ধনধারীদের বিষয়ে এনটিআরসিএর সর্বশেষ সিদ্ধান্ত পর্যালোচনা করা হয়। দীর্ঘদিন ধরে নিয়োগপ্রত্যাশীদের অপেক্ষা ও অনিশ্চয়তা নিরসনে নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে।
তবে এ বিষয়ে চূড়ান্ত সরকারি আদেশ বা নিয়োগের সময়সূচি এখনো প্রকাশিত হয়নি।